স্পটিফাইয়ের ১৫০০ কর্মী চাকরিচ্যুত হচ্ছে

৪ ডিসেম্বর, ২০২৩ ২০:৫১  

ফের কর্মী ছাঁটাই ঘোষণা। এবার স্পটিফাইতে চাকরি যাচ্ছে একের পর এক কর্মীর। মিউজিক স্ট্রিমিং জায়ান্টটি থেকে এবার ১৫০০ কর্মীর চাকরি যাচ্ছে বলে খবর।

খবরে বলা হয়, স্পটিফাইতে যত সংখ্যক কর্মী রয়েছেন, তাদের মধ্যে থেকে ১৭ শতাংশের চাকরি যাচ্ছে।

প্রসঙ্গত ২০২২ সালের শেষ থেকে বিশ্ব জুড়ে একের পর এক কর্মীর চাকরি যেতে শুরু করে। যার তালিকায় গুগল, মাইক্রোসফট, টুইটার, অ্যামাজনের মত একাধিক সংস্থা রয়েছে। ইতোমধ্যে চলতি বছর স্পটিফাই দুই দফায় কর্মী ছাঁটাই করেছে।

স্পটিফাইয়ে কোন স্তর থেকে কতজন কর্মীর চাকরি যাচ্ছে, সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি।

ডিবিটেক/বিএমটি